ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › দক্ষিণবঙ্গ › বর্তমান সংবাদ
দক্ষিণবঙ্গ

নিখোঁজের পর কোপাই নদীর খালে মিলল যুবকের দেহ, পারুইয়ে চাঞ্চল্য

বীরভূমের পারুইয়ের মনোহরপুরে নিখোঁজ যুবক মংলা বাউরীর মৃতদেহ উদ্ধার কোপা নদীর খাল থেকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু তদন্ত।

02 নভেম্বর 2026, 02:13 দুপুর 1202 বার পড়া হয়েছে
নিখোঁজের পর কোপাই নদীর খালে মিলল যুবকের দেহ, পারুইয়ে চাঞ্চল্য

নিখোঁজের পর কোপাই নদীর খালে মিলল যুবকের দেহ, পারুইয়ে চাঞ্চল্য

শেয়ার করুন
নিখোঁজ হওয়ার পর নদীর খাল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের পারুই থানার মনোহরপুর গ্রামে। মৃতের নাম মংলা বাউরী (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মংলা বাউরী। এরপর থেকেই আত্মীয়স্বজন থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোনও সন্ধান মেলেনি তাঁর।

অবশেষে আজ পারুই থানায় নিখোঁজ ডায়েরি করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের লোকজন। ঠিক সেই সময় খবর আসে, মনোহরপুর সংলগ্ন কোপা নদীর একটি খালে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পারুই থানার পুলিশ। পরে পরিবারের সদস্যরা দেহটি মংলা বাউরীর বলে শনাক্ত করেন।

এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। তবে কীভাবে তাঁর মৃত্যু হল, কী পরিস্থিতিতে তিনি খালের কাছে পৌঁছলেন, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে মনোহরপুর-সহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
ট্যাগ: Birbhum News

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।