ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › কলকাতা › বর্তমান সংবাদ
কলকাতা

মিলন প্রধানকে ভোটে লড়তে দিন’, নন্দীগ্রাম মামলায় কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, তাঁকে ভোটে লড়তে দেওয়া হোক। তবে জামিনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শুক্রবার বিকেল ৪টেয় ফের মামলার শুনানি হবে।

24 সেপ্টেম্বর 2026, 01:57 দুপুর 4605 বার পড়া হয়েছে
মিলন প্রধানকে ভোটে লড়তে দিন’, নন্দীগ্রাম মামলায় কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের

মিলন প্রধানকে ভোটে লড়তে দিন’, নন্দীগ্রাম মামলায় কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন। একইসঙ্গে আদালত জানায়, আপাতত তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হচ্ছে।


তবে এই জামিন চূড়ান্ত নয়। আগামী শুক্রবার, ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টেয় মামলার ফের শুনানি হবে। সেই শুনানির পর মিলন প্রধানের জামিনের পরবর্তী অবস্থান স্পষ্ট হতে পারে।


নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর গ্রেফতারির পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল চাপানউতোর। কংগ্রেসের অভিযোগ ছিল, ভোটের মুখে প্রার্থীকে গ্রেফতার করায় তাঁর নির্বাচনী প্রচার ব্যাহত হচ্ছে। মিলনের স্ত্রী অর্পিতা প্রধানও স্বামীর হয়ে প্রচারে নামার কথা জানিয়েছিলেন।


এর মধ্যেই বৃহস্পতিবার হাইকোর্টের অন্তর্বর্তী জামিনের নির্দেশে নির্বাচনী লড়াইয়ে সরাসরি অংশ নেওয়ার সুযোগ তৈরি হল মিলন প্রধানের সামনে। তবে আগামী দিনের আইনি পরিস্থিতি নির্ভর করবে শুক্রবারের শুনানির উপর।

ট্যাগ: রাজনীতি

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।