ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

বোলপুরে বড়সড় অভিযান, ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১

বোলপুরের দর্জিপাড়ায় পুলিশের বড়সড় অভিযান। বাড়িতে মজুত রাখা প্রায় ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার এক। একাধিক ধারায় মামলা রুজু করেছে বোলপুর থানার পুলিশ।

05 অক্টোবর 2026, 02:18 দুপুর 4396 বার পড়া হয়েছে
বোলপুরে বড়সড় অভিযান, ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১

বোলপুরে বড়সড় অভিযান, ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন,দ্য সহজপাঠ ডেস্ক : বোলপুরে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। বোলপুর থানার পুলিশ দর্জিপাড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযোগ, বাড়িতেই গুদামঘর তৈরি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি মজুত করে রাখা হয়েছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকেই প্রায় ৪ হাজার প্যাকেট বাজি উদ্ধার করে পুলিশ।


ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাজিগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই মজুতের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। BNS, 2023-এর ২২৩/২৮৮ ধারা, West Bengal Fire Service Act-এর ২৪/২৬ ধারা এবং Environment (Protection) Act, 1986-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।