ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

জন্মালেই সোনার আংটি, অথচ দুধের জোগান নেই! তামিলনাড়ুতে বিতর্ক

তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে জন্মালেই নবজাতককে ১ গ্রাম সোনার আংটি দেওয়ার প্রকল্প ঘিরে বিতর্ক। দুধের জোগানে ঘাটতির অভিযোগ তুলে সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

28 সেপ্টেম্বর 2026, 01:53 দুপুর 2109 বার পড়া হয়েছে
জন্মালেই সোনার আংটি, অথচ দুধের জোগান নেই! তামিলনাড়ুতে বিতর্ক

জন্মালেই সোনার আংটি, অথচ দুধের জোগান নেই! তামিলনাড়ুতে বিতর্ক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : সরকারি হাসপাতালে শিশুর জন্ম হলেই ১ গ্রাম সোনার আংটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। পুত্র বা কন্যা নির্বিশেষে প্রথম সন্তান থেকে পরবর্তী সন্তান সব ক্ষেত্রেই মিলবে এই সুবিধা। প্রকল্পের জন্য বছরে প্রায় ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


এই প্রকল্প ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজনের অভিযোগ, চেন্নাইয়ে প্রতিদিন প্রায় ৩০ লক্ষ লিটার দুধের প্রয়োজন হলেও সরকারি সংস্থা আভিনের মাধ্যমে সরবরাহ হচ্ছে প্রায় ১৪.৫ লক্ষ লিটার। ফলে দুধের জোগানে বড় ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি তাঁর।


তাঁর বক্তব্য, দুধের ঘাটতির কারণে সাধারণ মানুষকে বেশি দামে বেসরকারি সংস্থার কাছ থেকে দুধ কিনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নবজাতকের হাতে সোনার আংটি তুলে দেওয়ার বদলে আগে শিশুদের প্রয়োজনীয় দুধের জোগান নিশ্চিত করা উচিত বলে দাবি করেছেন তিনি।


সরকারের তরফে অবশ্য প্রকল্পের পক্ষে সাংস্কৃতিক যুক্তি দেওয়া হয়েছে। তামিল সংস্কৃতিতে সোনার বিশেষ গুরুত্ব রয়েছে এবং মাতৃত্বকে সম্মান জানাতেই নবজাতকদের এই উপহার দেওয়ার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।


সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুতে বছরে প্রায় ৭.৮ লক্ষ শিশুর জন্ম হয়। এর মধ্যে প্রায় ৪.২ লক্ষ প্রসব সরকারি হাসপাতালে হয়। প্রথম পর্যায়ে প্রায় ১ লক্ষ ২৮ হাজার সোনার আংটি বিতরণের পরিকল্পনা রয়েছে।

ফলে ‘সোনার আংটি বনাম দুধের জোগান’ ইস্যুতে রাজ্য সরকারের অগ্রাধিকার নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও জোরদার হয়েছে।

ট্যাগ: রাজনীতি

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।