ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › কলকাতা › বর্তমান সংবাদ
কলকাতা

পলাতক অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের সময়সীমা হাই কোর্টের, না হলে বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তি

রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে ৮ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাই কোর্টের। নির্দেশ না মানলে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু ও বেতন বন্ধের নির্দেশ।

06 অক্টোবর 2026, 02:33 দুপুর 3803 বার পড়া হয়েছে
পলাতক অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের সময়সীমা হাই কোর্টের, না হলে বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তি

পলাতক অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের সময়সীমা হাই কোর্টের, না হলে বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক :জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের জন্য কড়া সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টের মধ্যে তাঁকে পুলিশের কাছে হাজির হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।


প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ একইসঙ্গে প্রশান্ত বর্মণের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। তাঁর নামে থাকা সমস্ত সম্পত্তির তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ ডিসেম্বর। ওই দিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিআইডি।


দীর্ঘদিন ধরে প্রশান্ত বর্মণের কোনও খোঁজ না মেলায় শুনানিতে ক্ষোভ প্রকাশ করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি এখনও আত্মসমর্পণ করেননি, তা নিয়েও প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে বেতন চালু রয়েছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করে আদালত।


উল্লেখ্য, বিধাননগরের দত্তাবাদ এলাকার স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় প্রশান্ত বর্মণের নাম অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে আসে। জুন মাস থেকে মামলার তদন্তভার সিআইডির হাতে রয়েছে। তবে এখনও অধরা প্রশান্ত বর্মণ।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।