ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › দক্ষিণবঙ্গ › বর্তমান সংবাদ
দক্ষিণবঙ্গ

রক্তদান থেকে স্বাস্থ্য সচেতনতা, মানবিক উদ্যোগে নজর কাড়ল ‘যুব কাফেলা’

রঙাইপুর যুব সমাজ কল্যাণ সমিতি ‘যুব কাফেলা’র উদ্যোগে রঙাইপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির। সহযোগিতায় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।

02 নভেম্বর 2026, 02:03 দুপুর 4964 বার পড়া হয়েছে
রক্তদান থেকে স্বাস্থ্য সচেতনতা, মানবিক উদ্যোগে নজর কাড়ল ‘যুব কাফেলা’

রক্তদান থেকে স্বাস্থ্য সচেতনতা, মানবিক উদ্যোগে নজর কাড়ল ‘যুব কাফেলা’

শেয়ার করুন

সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করল রঙাইপুর যুব সমাজ কল্যাণ সমিতি, যা ‘যুব কাফেলা’ নামে পরিচিত। সংগঠনের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রঙাইপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের অন্যতম রাজ্য নেতৃত্ব মোশারফ হোসেন, জেলার বিশিষ্ট নেতৃত্ব অরিন্দম পাল, সুনিতা খান পাল এবং সোফি হেল্পিং হ্যান্ডসের প্রতিনিধিরা। পাশাপাশি শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যুব কাফেলার সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের পক্ষ থেকে আশরাফুল জানান, প্রতিবছরের মতো এবছরও এই শিবিরের আয়োজন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে যুবসমাজকে আরও বেশি করে মানবিক কর্মকাণ্ডে যুক্ত করাই তাঁদের মূল উদ্দেশ্য।

বর্তমানে হাসপাতালগুলিতে রক্তের চাহিদা মেটানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্যেই রক্তদান ও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিলেন উদ্যোক্তারা।

এক ফোঁটা রক্ত যে কারও জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। সেই ভাবনাকেই সামনে রেখে যুব কাফেলার এই উদ্যোগে উঠে এল মানবিকতার বার্তা। যুবসমাজের এমন সামাজিক কর্মকাণ্ড আগামী দিনেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।