ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

উড়ানের আগে মদ্যপ অবস্থায় পাইলট, ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া

উড়ানের আগে স্বাস্থ্য পরীক্ষায় পাইলটের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ল। জুরিখ-দিল্লি বিমান থেকে সরিয়ে সাসপেন্ড করা হয়েছে এয়ার ইন্ডিয়ার পাইলটকে।

25 সেপ্টেম্বর 2026, 01:33 দুপুর 4555 বার পড়া হয়েছে
উড়ানের আগে মদ্যপ অবস্থায় পাইলট, ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া

উড়ানের আগে মদ্যপ অবস্থায় পাইলট, ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া

শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদন,দ্য সহজ পাঠ ডেস্ক : ফের বিতর্কের মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। উড়ানের আগে মদ্যপ অবস্থায় ধরা পড়লেন সংস্থার এক পাইলট। ৪ঠা সেপ্টেম্বর জুরিখ থেকে দিল্লি আসার কথা ছিল বিমানটির। উড়ানের আগে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাইলটের। সেই পরীক্ষাতেই তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে।

এরপরই ওই পাইলটকে উড়ানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অন্য এক পাইলট বিমানটি জুরিখ থেকে দিল্লি নিয়ে আসেন। বর্তমানে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পাইলটকে। চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট এবং সংস্থার অভ্যন্তরীণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর সাসপেনশন বহাল থাকবে বলে জানা গিয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কোনও কর্মীর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ প্রমাণিত হলে সংস্থার নিয়ম অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মাদক পরীক্ষায়ও বিতর্কে জড়িয়েছিল এয়ার ইন্ডিয়া। ফুকেত থেকে দিল্লিগামী বিমানের এক পাইলটের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়েছিল বলে জানা যায়। দু’বার পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকেও উড়ানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বার বার এমন ঘটনায় উড়ানের আগে পাইলটদের স্বাস্থ্য পরীক্ষা এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষার গুরুত্ব ফের সামনে এসেছে। এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক ঘটনাগুলির পর নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।