ব্রেকিং
🔥 AI দিয়ে ছবি তৈরি কতটা নিরাপদ? ব্যবহারের আগে জানুন এই বিষয়গুলি     🔥 শেয়ার বাজারে বিনিয়োগের আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?     🔥 কোষ্ঠকাঠিন্য কেন হয়? কীভাবে মিলবে স্বস্তি?     🔥 সন্ধেবেলায় যে ৭টি কাজ ভুলেও করবেন না! প্রচলিত বিশ্বাস ও বাস্তব সতর্কতা জানুন     🔥 মুরারইয়ে STF ও পুলিশের যৌথ অভিযান, বিপুল বিস্ফোরক উদ্ধার! গ্রেফতার ম্যানেজার ও মালিক    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগতে পারে রাশ! আইনি পথে নিষেধাজ্ঞার ভাবনা কেন্দ্রের

১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞার কথা ভাবছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে শুনানিতে কেন্দ্র জানায়, প্রয়োজনে তথ্যপ্রযুক্তি আইনের নিয়ম বদলে নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

30 সেপ্টেম্বর 2026, 07:09 সকাল 1818 বার পড়া হয়েছে
নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগতে পারে রাশ! আইনি পথে নিষেধাজ্ঞার ভাবনা কেন্দ্রের

নাবালকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগতে পারে রাশ! আইনি পথে নিষেধাজ্ঞার ভাবনা কেন্দ্রের

শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : ১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনার কথা ভাবছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, প্রয়োজনে তথ্যপ্রযুক্তি আইনের নিয়ম বদলে এই ব্যবস্থা করা হতে পারে।

নাবালকদের সঙ্গে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির চুক্তি নিয়েই মূল প্রশ্ন ওঠে আদালতে। কেন্দ্রও মেনে নেয়, ১৮ বছরের কম বয়সিদের সঙ্গে এই ধরনের চুক্তি বৈধ নয়। তাই তাদের অ্যাকাউন্ট খোলা বন্ধ করার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।

শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, আমেরিকার নিয়ম মেনে চলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ভারতে কাজ করলেও দেশের আইন মানবে না কেন? আদালত জানায়, ভারতীয় আইন মেনেই প্রযুক্তিগত ব্যবস্থা করতে হবে। তবে বাবা-মায়ের অনুমতি থাকলে শিক্ষার প্রয়োজনে শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ব্যবহারে বাধা নেই।

কেন্দ্রের এই উদ্যোগের নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। যন্তর মন্তরের সাম্প্রতিক বিক্ষোভে কিশোরদের অংশগ্রহণের প্রসঙ্গও সামনে এসেছে।

আগামী লোকসভা নির্বাচনে এই বয়সের অনেকেই ভোটার হবে। সেই বিষয়টি ঘিরে রাজনৈতিক কারণের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও, কেন্দ্রের পক্ষ থেকে এমন কোনও কারণ জানানো হয়নি।
ট্যাগ: প্রযুক্তি

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।